Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের রাজত্বে দেশে যৌন হেনস্থা বেড়েছে ৬৫ শতাংশ, শীর্ষে উত্তরপ্রদেশ: রিপোর্ট

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের রাজত্বে দেশে যৌন হেনস্থা বেড়েছে ৬৫ শতাংশ, এমনটাই রিপোর্ট প্রকাশ করল দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি ‘‌ডেথ পেনাল্টি ইন ইন্ডিয়া:‌ অ্যানুয়াল স্ট্যাটিসটিকস’। বার্ষিক এই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে দেশে যত মামলায় দোষীদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, তার মধ্যে ৬৫ শতাংশ মামলাই যৌন হেনস্থার। রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০৪ জনকে দেশে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর সংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশে। সেখানে ৫৯ জন আসামী মৃত্যুদণ্ড পেয়েছে। তবে কোভিডের কারণে ২০২০ সালে বহু মামলার মীমাংসা হয়নি। সে কারণে দায়রা আদালতে মৃত্যুদণ্ডের রায়ের সংখ্যা গত বছরের তুলনায় কম। ২০২০ সালে ৭৭টি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রায়াল আদালত। ২০১৯ সালে ১০৪টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যৌন হেনস্থার মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা বেড়েছে। ২০১৯ সালে দায়রা আদালত মোট যত মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল, তার মধ্যে ৫৩ শতাংশ ছিল যৌন অপরাধ সংক্রান্ত। ২০২০ সালে এই হার বেড়ে হয়েছে ৬৫ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ২০ মার্চই নির্ভয়ার চার ধর্ষকেরও ফাঁসি হয়েছে।

কোভিডের কারণে দায়রা আদালতেও মামলা নিষ্পত্তির সংখ্যা কমেছে। তাই কমেছে মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যাও। ২০১৯ সালে ১০৩টি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল দায়রা আদালত। ২০২০ সালে ৭৬টি মামলায় দিয়েছে। এর মধ্যে ৫০টি মামলাই যৌন অপরাধ সংক্রান্ত। অর্থাৎ ৬৫ শতাংশ। এর মধ্যে আবার ৮২ শতাংশ মামলায় নির্যাতন হয়েছে কোনও শিশুর। ২০১৯ সালে যতগুলো মামলায় মৃত্যুদণ্ড দেয় দায়রা আদালত, তার ৫৩ শতাংশ যৌন অপরাধে।
২০২০ সালে ৩০টি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে দেশের বিভিন্ন হাইকোর্ট। তার মধ্যে বলবৎ থেকেছে তিনটি। এর মধ্যে আবার দু’‌টি মামলাই যৌন অপরাধের।

 

Leave a Reply

error: Content is protected !!