Friday, March 6, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মাত্র ২ ঘন্টায় মুখোশ খুলে গেল যোগী সরকারের! ট্যুইটারে ট্রেন্ডিংয়ে ‘যোগী কা গুণ্ডারাজ’

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলন দমাতে গিয়ে জোর বিপাকে পড়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। বারেবারে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে ইউপি পুলিশের বিরুদ্ধে। যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে যোগী সরকার ও ইউপি পুলিশের বিরুদ্ধে পথে নেমেছে ছাত্রসমাজ ও নাগরিক সমাজ।

সেই প্রতিবাদের ঢেউ এইবার আছড়ে পড়ল সোশ্যাল সাইট ট্যুইটারেও। আজ দিল্লির ‛ইউনাইটেড এগেইনস্ট হেট’ সংস্থার পক্ষ থেকে একটি ট্যুইটার ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সেখানে ‘যোগী কা গুণ্ডারাজ’ হ্যাশট্যাগ ব্যবহার করে ট্যুইট করার আহ্বান জানানো হয়। সন্ধ্যা ৭টা শুরু হওয়া এই ক্যাম্পেইন ২ ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে পৌঁছে যায়।

যদিও তখুনি জবাব দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বিজেপির আইটি সেল। তাঁরা যোগী আদিত্যনাথের পক্ষে একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেয়। তাঁরা হ্যাশট্যাগ লাগিয়ে পোস্ট করতে থাকে ‛ভগবা কি শান যোগী’। যদিও সন্ধ্যা পর্যন্ত ‛যোগী কা গুণ্ডারাজ’-এর কাছে হালে পানি পায়নি ‛ভগবা কি শান যোগী’।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!