Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পেটে ক্ষিদে, হাতে খালি বাটি! ক্লাসের বাইরে ক্ষুধার্ত শিশুর শুকনো মুখের ছবি ভাইরাল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ছবি সত্যিই কথা বলে। এই ছবি সম্পর্কে বিশেষ কিছু লিখে বোঝানোর দরকার কি সত্যিই আছে? সেজন্যই বুঝি পেটে ক্ষিদে নিয়ে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত কিশোরীর ছবিটি সোশ্যাল সাইটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ছবিটি হায়দরাবাদের এক স্কুলের। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই স্কুলে ভর্তি নেওয়া হয় তাকে৷

একটি তেলুগু দৈনিকে দেভাল ঝাম সিং সরকারি স্কুলের ওই ছবি প্রকাশিত হওয়ার পর তোলপাড় গোটা দেশ। পত্রিকার টাইটেলে লেখা হয় – আকেলি চোপুঋ (মানে ক্ষুধার্ত মুখ)৷ মেয়েটির নাম দিব্যা৷ সে এই স্কুলের পড়ুয়া নয়৷ এখানে আসে ফেলে দেওয়া খাবারের লোভে৷ এনজিও এমভি ফাউন্ডেশনের জাতীয় আহ্বায়ক ভেঙ্কট রেড্ডি এই ছবি তুলেছেন৷ এই এনজিও শিশুদের অধিকার নিয়ে কাজ করে৷

ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসের ভিতরে পড়ুয়ারা পড়ায় নিমগ্ন হয়ে ভবিষ্যত্ তৈরি করছে৷ আর ক্লাসের বাইরে খালি বাটি হাতে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে৷ কিন্তু সোশ্যাল সাইটের দৌলতে পড়াশুনো করার সৌভাগ্য আজ তার সঙ্গী৷ এবার সে মিড ডে মিল পাবে৷ দু’বেলা পেট ভরে খাবার পাবে৷ আগে স্কুলের ফেলে দেওয়া খাবারের প্রতিক্ষায় থাকতে হতো ওই শিশুকে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!