Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

উষ্ণ বসন্ত, চলিত সপ্তাহে আরও চড়বে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোরের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও। বেলা বাড়লেই বাড়ছে গরম। আবহাওয়া দফতরের সূত্রে খবর, সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, চলিত সপ্তাহে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ও ২০ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.‌১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.‌৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

 

Leave a Reply

error: Content is protected !!