Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

হুগলির গোঘাটে বুথে ঢুকতে গেলে মারধর, বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ স্থানিয়দের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, এমনকি বুথে ঢুকতেও বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে এমনটাই অভিযোগ স্থানিয়দের। মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।

স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, ‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হচ্ছে।’ কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে, তারকেশ্বরে ভোটের আগে উত্তেজনা ছড়ায়। এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাহিনীর ১ জওয়ান। জওয়ানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় এলাকায় উত্তেজনা। অভিযোগ পেয়ে ভোটের কাজ থেকে সরানো হল জওয়ানকে।

 

Leave a Reply

error: Content is protected !!