Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

জনগণের কল‍্যাণের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি, পেট্রোলের সেঞ্চুরিতে মন্তব্য কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জনগণের কল‍্যাণের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি, পেট্রোলের দমে সেঞ্চুরিতে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল। তবে, কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করল পেট্রোল।

দার্জিলিঙে পেট্রোলের দাম দাঁড়াল লিটারপ্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। আলিপুরদুয়ারে দাম হয়েছে লিটারে ১০০ টাকা ১০ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম ৯৯ টাকা ৯৯ পয়সা। কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে।

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই লাগাতার চড়ছে জ্বালানির দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।

করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।

Leave a Reply

error: Content is protected !!