Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

“আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, তিনি আমাদের হেল্পও করেছিলেন” – দাবি মমতার

কলকাতা, ২১ ফেব্রুয়ারি: আনিসের সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র আনিস খানের খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করেন মমতা। এই সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শন দিতে গিয়েছেন তাঁরা জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি আমাদের হেল্পও করেছিলেন।’’ তিনি বলেন আরও, ‘‘আনিসের ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই।’’

Leave a Reply

error: Content is protected !!