দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনায় বারবার ফিরে আসছে নির্ভয়ার প্রসঙ্গ। চার অপরাধীর ফাঁসি হওয়ার পর নির্ভয়ার মা-বাবা আশাদেবী ও হীরালাল গুপ্তা সমস্বরে বলেছিলেন ‛বিচার পেল মেয়ে। এর পর অপরাধীরা চারবার ভাববে।’ তার পর ৬ মাস কাটতে না-কাটতেই ফের সেই একই দৃশ্য উত্তরপ্রদেশে।
হাথরসের প্রসঙ্গে বলতে গিয়ে নির্ভয়ার বাবা হীরালাল বলেন, “আসলে আমাদের দেশে সাধারণ নাগরিকের থেকে অপরাধীদের নিরাপত্তা অনেক বেশি। অপরাধীরা জানে, তাদের পাশে নেতারা আছেন। তাই নিজেদের সুরক্ষিত মনে করে।” একরাশ যন্ত্রণা নিয়ে তিনি আরও বলন, “এই তো দেখছিলাম, পাকিস্তানে নির্ভয়ার মতো একটা ঘটনায় তিন মাসে সাজা হয়েছে অপরাধীদের। আর আমাদের লড়াই করতে হয়েছে সাত বছর ধরে!”
























