Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আরও এক শাহিনবাগ! জঙ্গীপুরে সিএএ-র বিরুদ্ধে অনির্দিষ্টকালের ধরনায় বসছে ওয়েলফেয়ার পার্টি

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, জঙ্গীপুর : শাহিনবাগ ও পার্ক সার্কাসের ধাঁচে আরও এক ধরনা মঞ্চ সংঘটিত হতে যাচ্ছে মুর্শিদাবাদে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া (ডব্লিউপিআই) মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে রবিবার বেলা ২টায় জঙ্গীপুর কলেজ মাঠ সংলগ্ন আমবাগানে একটি বিশাল জন সমাবেশ এর মধ্য দিয়ে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসি বিরোধী একটি স্থায়ী গণ ধরনা মঞ্চ শুরু হতে চলেছে।

এই ধরনা মঞ্চের সভাস্থলে রবিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসী এবং বিভিন্ন গণ-সংগঠন এই ধরনা মঞ্চকে সমর্থন জানিয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গীপুরের এই ধরনা মঞ্চ পার্ক সার্কাস ও শাহিনবাগের মতোই ব্যপ্তি লাভ করবে। পার্টিও এব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!