নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, দক্ষিণ ২৪ পরগণা: পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগণার বজবজে ওয়েলফেয়ার পার্টির অভিনব বিক্ষোভ মিছিল ও পথসভা। উপস্থিত ছিলেন ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফার, পার্টির ব্লক সভাপতি সেখ সরিফুল ইসলাম, আজিমুদ্দিন সেখ সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন শ্রমিক সংগঠন ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফার বলেন, এই করোনা মহামারীতে দেশের সরকার ও রাজ্যের সরকার জনগণকে শুধু হতাস করেছে। অক্সিজেন সাপ্লাই দিতে পারেনি, অ্যাম্বুলেন্স পরিসেবা দিতে পারেনি, হাসপাতালে বেড দিতে পারেনি। জনগণ কাজ হারিয়েছে বা লকডাউনে কাজ পায়নি, সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তার উপর পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আকাশছোঁয়া এর দায় সরকারের। অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত আমাদের দেশ যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হয় ততক্ষণ অন্তত পেট্রোল ও ডিজেলের উপর থেকে কর মুকুব করা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে সাহায্য করা।



























