Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

সাম্প্রদায়িকতার রোগ ছড়ানো ছাড়া বিজ্ঞানচর্চায় গোলওয়ালকরের কী অবদান? প্রশ্ন তারুরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিরুঅনন্তপুরমের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজির (আরজিসিবি) দ্বিতীয় ক্যাম্পাসটির নাম পাল্টে আরএসএস প্রচারক গোলওয়ালকরের নামে করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আরজিসিবি-র নাম পাল্টানোর বিষয়টি শুক্রবার সামনে আনেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন।

ট্যুইটারে এ নিয়ে সরব হয়েছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি লেখেন, ‘সাম্প্রদায়িকতার রোগ ছড়ানো ছাড়া বিজ্ঞানচর্চায় গোলওয়ালকরের কী অবদান? এক জন ধর্মান্ধ হিটলার-প্রেমী, ১৯৬৬ সালে যিনি বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানের ভাষণে ধর্মকে বিজ্ঞানের চেয়ে ঊর্ধ্বে রেখেছিলেন, তাকে অমরত্ব দেওয়া কি কেন্দ্রের জন্য এতই গুরুত্বপূর্ণ?’

 

 

Leave a Reply

error: Content is protected !!