নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, চাপড়া : মাল বোঝাই চলন্ত লরির চাকা খুলে দেখা দিল বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল চালক ও খালাসি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নদিয়ার করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে।
জানা গেছে, এদিন আন্দুলিয়া থেকে চাপড়া যাচ্ছিল রেশনের মাল বোঝাই একটি লরি। এলেমনগরের কাছে আচমকাই লরিটির বাম দিকের চাকা দুটি খুলে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে।
বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দেন চালক ও খালাসি। তবে তাদের কোন ক্ষতি হয়নি। নিয়ন্ত্রণ হারালে জীবন সংশয় পর্যন্ত হতে পারত বলে জানাচ্ছেন লরিটির চালক।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে




















