Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল? কেন অডিট হয়নি? আমফান বিতর্কে প্রশ্ন মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোভিড সংক্রমণের মোকাবিলায় কে‌ন্দ্র পিএম কেয়ার্স তহবিল গঠন করে। সেই তহবিল নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, ‘‌পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?‌’

 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন যে বিজেপি–শাসিত কেন্দ্রের চোখরাঙানিতে কাজ করবেন না পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা প্রশ্ন করেন, ‘‌পিএম কেয়ার্স তহবিলের টাকা কোথায় গেল?‌’

তিনি আরও বলেন, ‛এই তহবিলের ভবিষ্যতের ব্যাপারে কি কেউ কিছু জানে?‌ লাখ লাখ কোটি কোটি টাকা গেল কোথায়?‌ কেন কোনওরকম অডিট করা হয়নি?‌ কেন্দ্র আবার আমাদের ওপর লেকচারি করছে। কোভিড মহামারী মোকাবিলায় কেন্দ্র আমাদের কী দিয়েছে?‌’

 

Leave a Reply

error: Content is protected !!