Tuesday, March 24, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি কেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেও করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল।

নির্বাচনে এক মাসেরও কম সময় বাকি থাকতে টিকার শংসাপত্রে মোদীর ছবি নিয়ে পশ্চিমবঙ্গ থেকেই যেহেতু অভিযোগ জমা পড়েছে, তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছ থেকেও এ নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘প্রথমে সত্যটা জেনে নেওয়া প্রয়োজন। জানতে হবে, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশেই প্রধানমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র বিলি করা হচ্ছিল কি না। এ ক্ষেত্রে সব পক্ষের মতামত জানা প্রয়োজন।’’

Leave a Reply

error: Content is protected !!