Friday, March 6, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আর্থিক তছরুপের অভিযোগ, ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়িতে ইডি-র তল্লাশি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠারা রানা কাপুরের বাড়িতে হানা দিয়েছে ইডি। আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে রানা কাপুরের বিরুদ্ধে। রুজু হয়েছে মামলাও।

জানা গিয়েছে, শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রানা কাপুর এবং অন্যান্য প্রাক্তন ডিরেক্টরদের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস।

ইতিমধ্যেই ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরই রানা কাপুরের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালান ইডি কর্তারা।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!