Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বৃদ্ধ কৃষককে মারছেন জওয়ান! ‘‛অত্যন্ত দুঃখজনক ছবি’ – ট্যুইট করে আক্ষেপ রাহুল গান্ধীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষকদের ‘দিল্লি চলো’ মিছিল ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছে। চাষিদের রুখতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে পুলিশের তরফে। দিল্লির সিংঘু সীমান্তের কাছে এক বয়স্ক চাষির দিকে ব্যাটন তাক করে ছিলেন জওয়ান। যা ক্যামেরার লেন্সে ধরা পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

সেই ছবি শেয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্ষেপ, এটা ‛অত্যন্ত দুঃখজনক ছবি’ এবং ‛অত্যন্ত বিপজ্জনক’। রাহুল লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ছবি। আমাদের স্লোগান ছিল – জয় জওয়ান, জয় কিষান। কিন্তু আজ প্রধানমন্ত্রী মোদীর অহঙ্কারের ফলে চাষিদের বিরুদ্ধে জওয়ানদের দাঁড়াতে হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক।’

 

Leave a Reply

error: Content is protected !!