Friday, February 13, 2026
Latest Newsদেশফিচার নিউজ

প্রার্থী নিয়ে বিদ্রোহের জের, ভোটের মুখে বিজেপি থেকে বহিষ্কৃত দিলীপ-সহ ১৫ হেভিওয়েট নেতা!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপিতে বিদ্রোহ বাড়ছে। দলের বিক্ষুব্ধ নেতারা মাথাব্যথার কারণ হয়ে উঠছে। দলীয় প্রার্থীর বিরোধিতা করছেন প্রকাশ্যেই। আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েও পড়ছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি সিঁদুরে মেঘ দেখছে। তাই অসমে বিধানসভা নির্বাচনের মুখে কড়া ব্যবস্থা নিল বিজেপি।

বিজেপিতে বিদ্রোহ আটকাতে অসম বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল-সহ ১৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানান, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য।

অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইডেট পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে তারা। বিজেপি এবার গত পাঁচ বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করে ১১ জন বিধায়ককে না প্রার্থী করার সিদ্ধান্ত নেয় এবং এই দলে রয়েছেন একজন মন্ত্রীও।

বিদায়ী বিধায়কদের অনেকেই বিজেপির এই সিদ্ধান্ত মানতে পারেননি। তাই তাঁরা বিদ্রোহী হয়ে ওঠেন। বিজেপিতে বিক্ষোভর আগুন বাড়তে থাকে। দলকে জবাব দিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় অনেকে। বিদায়ী বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল বিদ্রোহে নেতৃত্ব দেন।

এই দুঃসাহস মেনে নিতে না পেরেই বিজেপির পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। ১৫ বিক্ষুব্ধ নেতাকে দলে থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিৎ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে।

 

Leave a Reply

error: Content is protected !!