Tuesday, September 29, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদীর বিরুদ্ধে কথা বলা মানে ভারতমাতার বিরুদ্ধে কথা বলা: শুভেন্দু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে গিয়ে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতগা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে মোদীকে আক্রমণ তৃণমূল নেত্রীর। ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে মোদীর বাংলা বলাকেও কটাক্ষ করছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। এবার সেই ইস্যুতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের এই প্রার্থী।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলার অর্থ গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা। এই ভাষাতেই বিরোধীদের বিঁধলেন এবারের নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার অর্থ ভারতমাতার বিরুদ্ধে কথা বলা। গত কয়েক দিন ধরে ভোটের ঊত্তাপে শাসক-বিরোধী ঊভয় পক্ষই একে অপরকে কটাক্ষ করছেন। সংবাদ সংস্থা এনআই-এর মুখোমুখি হয়ে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পাকিস্তান কিংবা বাংলাদেশের কাছে কোনও ভ্যাকসিন নেই, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্যাকসিন কিনতে হবে আপনাকে।

হুইলচেয়ারে বসেই প্রচার করছেন মমতা! আর প্রচার মঞ্চ থেকেই বিজেপিকে একেবারে তুলোধোনা করছেন তিনি। ভ্যাকসিন নিয়েও মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “নির্বাচনের আগে সকলের জন্য টিকা চেয়েছিলাম। বলেছিলাম, আমি টাকা দিচ্ছি। কিন্তু মোদীজি আমার কথা শুনলেন না। উনি শুধু বড় বড় ভাষণ দেন। কিন্তু কোভিড রুখতে গণটিকাকরণের ব্যবস্থা করলেন না।” এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে ‘মিথ্যাবাদীর দল’ বলেও কটাক্ষ করেছেন মমতা।

বিহারে বিজেপির ভ্যাকসিন প্রতিশ্রুতির কথা তুলে আনেন মমতা। গত বছরের শেষের দিকে বিহারের নির্বাচনের আগে বিনামূল্যে টিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলেছিল, “বিহারে বিজেপি ক্ষমতায় এলে সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এখনও বিহারের লোক টিকা পেল না কেন?” মমতার অভিযোগ, “‘টিকাকরণের প্রতিশ্রুতি রাখেনি বিজেপি।” এখনও বিহারে বিনামূল্যে টিকা দেওয়া হয়নি বলেও জানালেন তৃণমূল নেত্রী। এর পরই জঙ্গলমহলবাসীকে মমতার সতর্কবার্তা, বিজেপিকে বিশ্বাস করবেন না। এবার সেই সমস্ত বিষয় নিয়েই মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Travele – Travel & Tour Agency Elementor Template Kit Travelera – WordPress Blog Theme Travelin - Travel Tour Booking Elementor Template Kit Travelio – Travel & Tourism Elementor Template Kit TravelKit – Journal & Blog Template Kit for Elementor Travella – Tours & Travel Agency Elementor Template Kit Travellers – Tour & Travels One Page Theme Travelo | Travel/Tour Booking Responsive WordPress Theme TravelPro – Adventure Tours and Travel Agency WordPress Theme TravelTour – Travel & Booking Template Kit