Friday, August 14, 2026
Latest Newsদেশ

কাশ্মীরে ২৩ দিনে ঘটেছে ৫৩১ পাথর নিক্ষেপের ঘটনা, আহত ৯১! সরকারি তথ্যে মুখ পুড়ল সরকারেরই

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত ৫ অগস্ট সংসদে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত পাস হওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা ছিল কাশ্মীর অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। কিন্তু বিগত ২৩ দিনে ছোটখাট বিক্ষোভ, সড়ক অবরোধ ও জমায়েতের দাবি করে প্রশাসনের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছিল।

কিন্তু ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো রিপোর্টে। রিপোর্ট বলছে কাশ্মীরে গত ২৩ দিনে ৫৩১টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনায় ৯১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭১ জন স্থানীয় মানুষ ও ২০ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। পাথর নিক্ষেপের ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

এদিকে, গতকাল (বৃহস্পতিবার) ‘দ্য হিন্দু’কে উদ্ধৃত করে হিন্দি ওয়েবসাইট ‘দ্য ওয়্যার’ জানায়, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীর উপত্যকায় পেলেটগানের ছররা গুলিতে ৩৬ জন আহত হয়েছেন। শ্রীনগর হাসপাতাল সূত্রের বরাতে ওই তথ্য জানানো হয়েছে। উপত্যকার অন্যান্য জেলার পরিসংখ্যান পাওয়া যায়নি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Download Monitor Email Lock Download Monitor Email Notification Download Monitor Google Drive Download Monitor Gravity Forms Lock Download Monitor MailChimp Lock Download Monitor Ninja Forms Lock Download Monitor Page Addon Download Monitor Terms & Conditions Download Monitor Twitter Lock Dozer – Construction Elementor Template Kit