দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার সকালে আফগানিস্তানের উপ-রাষ্ট্রপতি আমরুল্লা সালেহকে লক্ষ্য করে কাবুলে আইইডি বিস্ফোরণ ঘটানো হল। তাঁর বড়সড় কোনও আঘাত না লাগলেও বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।
উপ-রাষ্ট্রপতির যাত্রাপথের একটি কালভার্টের নীচে বিস্ফোরক রাখা ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ আমরুল্লা সেখান দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের দোকানের সিলিন্ডার ফেটে যায়।
আমরুল্লাকে লক্ষ্য করে হামলা এই প্রথম নয়। আগেও একাধিকবার হামলার মুখে পড়েছেন। গত বছর নিজের অফিসে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই হামলায় ২০ জনের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন আমরুল্লা।

























