Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

প্রশংসনীয়, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল এসআইও

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সামসেরগঞ্জ: সোমবার ছিল ছাত্র সংগঠন এসআইও’র ৩৯ তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদেশ জুড়ে কিছু না কিছু উদ্যোগ হাতে নিয়েছে সংগঠনটি। তেমনি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এসআইও। যার মূল উদ্দ্যেশ্যই ছিল মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়ান।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসআইও’র প্রাক্তন রাজ্য সভাপতি তথা জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক অধ্যাপক মসিউর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, এসআইও’র জেলা সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শিবিরে সামিল হয়ে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা।

Leave a Reply

error: Content is protected !!