Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অসমের এনআরসি তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে বহু তথ্য! তদন্তের আবেদন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
অসমের এনআরসি তালিকা থেকে উধাও হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, গায়েব হয়ে যাচ্ছে এনআরসি সংক্রান্ত প্রয়োজনীয় ইমেল, আর তাতেই নড়েচড়ে বসেছেন সে রাজ্যের সরকারি আধিকারিকরা। ওই ঘটনায় কেন্দ্রকে তদন্ত করার অনুরোধ করা হয়েছে অসমের পক্ষ থেকে।

‛ইচ্ছাকৃতভাবেই গায়েব করা হচ্ছে’ ওই সব তথ্য, এমনটাই মনে করছেন এনআরসির কাজের সঙ্গে জড়িত কর্তারা। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই ওই সংক্রান্ত তথ্য ও ইমেল ডিলিট করা হয়েছে বা গায়েব করে দেওয়া হয়েছে।

অসম এনআরসির দায়িত্বপ্রাপ্ত দফতর এই ঘটনায় সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হতে পারে, কেননা আদালতের নির্দেশ মেনেই ওই নাগরিক তালিকা তৈরি হয়। ভারতের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দেশের শীর্ষ আদালতের কাছে ওই সংক্রান্ত বিষয়ে তদন্ত করার জন্যে তদ্বির করতে পারে কেন্দ্রীয় সরকার।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!