দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি।
বিজেপির অভিযোগ, দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ শেষ করার পর যখন লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি বাজারে কর্মীদের নিয়ে চা খাচ্ছিলেন তখনই তৃণমূলের লোকজন হামলা চালায়।
বিজেপির আরও অভিযোগ, কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বক্তব্য, এই কঠিন পরিস্থিতিতে দিলীপবাবুর সাধারণ মানুষকে উত্যক্ত করছেন।




















