Thursday, February 12, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

লাদেন এখনও জীবিত, তাঁর পরিবর্তে অন্য কাউকে হত্যা করা হয়েছে! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ওসামা বিন লাদেন জীবিত বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মার্কিন সেনাবাহিনী বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এমন দাবিতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সব হিসাব গুলিয়ে যাওয়ার জোগাড়।

ট্রাম্প তাঁর ট্য‍ুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন, মার্কিন সেনা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং বিন লাদেন নিহত হননি। ‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেছে, ‘এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি প্রচারে সাহায্য করবে।’

 

Leave a Reply

error: Content is protected !!