Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মিসড কলে প্রেম হয়, হওয়া যায় বিজেপির সদস্যও! মিসড কলে সদস্য সংগ্রহ শুরু করল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : “মিসড কলে কথা হয়, দুই দিনে প্রেম হয়, তিনদিনে কি হয় বলা যাবেনা…..।” জীবনমুখী গানের ফেরিওয়ালা আমিরুল মোমেনিন মানিকের জনপ্রিয় এই গানটি শোনেননি এমন লোক পাওয়া দুস্কর। মিসড কলে প্রেম হয়, কিন্তু এখন মিসড কলে বিজেপির সদস্যও হওয়া যাচ্ছে। ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরে মিসডকল দিলেই বিজেপি সদস্য পদ পাওয়া যাবে।

কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামবে বিজেপি। যেমন কথা তেমন কাজ। আজ বিজেপির সদর দপ্তর মুরলীধর লেন স্ট্রিট থেকে নতুন সদস্য সংগ্রহের জন্য একটি ফোন নম্বর দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নতুন সদস্য সংগ্রহ অভিযানের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আমার পরিবার, বিজেপি পরিবার’।

 

Leave a Reply

error: Content is protected !!