Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

অস্ত্র-সহ হাতে নাতে গ্রেফতার বিজেপি নেতা! বাজেয়াপ্ত একটি বন্দুক ও ৫ রাউন্ড গুলি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাড়ি থেকে গ্রেফতার করা হল এক বিজেপি নেতাকে। ওই নেতা হলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিজেপি অফিস সচিব। তার নাম বাপিন দাস। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। তার বাড়ি থেকে একটি বন্দুক এবং ৫ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বসিরহাটের খড়িবাড়ি এলাকায় বেআইনি অস্ত্র কারবার চলছে বেশ কিছুদিন ধরে। পুলিশ জানতে পারে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি ভিনরাজ্য থেকে গুলি ও আগ্নেয়াস্ত্র জড়ো করা হচ্ছে। এই খবর পাওয়ার পরেই তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বসিরহাট মহাকুমার বিজেপি অফিস সচিব বাপিন দাস এই ঘটনায় জড়িত। সেই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ওই বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। শুক্রবার রাতে সেই সময় বাড়িতেই ছিল ওই বিজেপি নেতা। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। এছাড়া তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

 

 

Leave a Reply

error: Content is protected !!