Thursday, March 26, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপির রাজত্বে কে নিরাপদ? যোগীরাজ্যে বিজেপি নেতা খুনে গ্রেফতার দলেরই সদস্যরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির রাজত্বে কে নিরাপদ? যোগীরাজ্যে বিজেপি নেতা খুনে গ্রেফতার দলেরই ৮ সদস্য। জানা গেছে, বাইক বাহিনীর হাতে খুন হতে হন বিজেপি নেতা দয়াশঙ্কর গুপ্তাকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায়। শুক্রবার রাতে দয়াশঙ্কর গুপ্তা নামের এক বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। একটি বাইকে করে ওই তিন দুষ্কৃতী এসেছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দয়াশঙ্কর গুপ্তা বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি। শুক্রবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাজারের মধ্যেই গুলি করা হয় তাঁকে। বেশ কয়েকটি গুলি লাগে তাঁর গায়ে। গুলি চালানোর পরে বাইকে করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ওই নেতাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ৮ বিজেপি সদস্যকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!