Monday, September 28, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘বারমুডা পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়’, মমতাকে কুরুচিকর আক্রমণ দিলীপের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কু কথার জন্য রাজ্য রাজনীতিতে সবার উপরে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কু কথায় যেন বিজেপির সংস্কৃতি। দেশের বিভিন্ন জায়গায় দেদার কু মন্তব্য করেই চলেছেন বিজেপি নেতৃত্ব। দেশের বুকে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মমতাকে নিয়ে কুরুচিকর কথা বলে বিতর্কে জড়ালেন দিলীপ। তৃণমূল নেত্রীর ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘বারমুডা’ পরার পরামর্শ দিয়েছেন দিলীপ।

মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার দলীয় প্রার্থী পারসি মুর্মুর প্রচারে বের হন বিজেপির রাজ্য সভাপতি। হাটতলা মোড় থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পড়তে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।”

এখানেই থেমে থাকেননি তিনি। বাংলার মেয়ে নিয়েও আপত্তিকর কথা বলেন দিলীপ। তাঁর কথায়, “দিদি বলছেন আমি একজন মহিলা। আমাকে ভোট ভিক্ষা দিন। আমি বাংলার মেয়ে। বাবা বাংলার মেয়ে, বাংলার মেয়ে যা দুর্দশা করেছে আর কেউ চাই না তাকে। এবার মেয়ের হাত থেকে মুক্তি চায়।”

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Royal Event | Catering & Wedding Chef WordPress Theme Royal – Marketing, Landing WordPress Theme Royale – Creative WordPress Theme RoyalGold – A Luxury & Responsive Hotel or Resort Theme For WordPress RoyalSlider – Touch Content Slider for WordPress RoyalStudio – Agency & Marketing Theme RSS Transmute – Copy, Translate, Spin, Merge RSS Feeds RT-Theme 18 Responsive WordPress Theme RT-Theme 19 | Multi-Purpose WordPress theme RT-Theme 20 | Health and Medical Product Catalog WordPress Theme