Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

হোয়াটসঅ্যাপও নিয়ন্ত্রণ করে বিজেপি, ফের তোপ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তুলে সরব হলেন রাহুল গান্ধী। আরও একটি মার্কিন পত্রিকার রিপোর্ট উল্লেখ করে কংগ্রেস সাংসদের অভিযোগ, মার্ক জুকারবার্গের সংস্থা ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন চালু করতে চায়। সেই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপকেও নিয়ন্ত্রণ করে মোদী সরকার তথা বিজেপি।

মার্কিন সাপ্তাহিক পত্রিকা ‘টাইম ম্যাগাজিন’-এ প্রকাশিত প্রতিবেদনের মূল বিষয়, ভারতের বিপুল সংখ্যক গ্রাহকের কথা মাথায় রেখেই বিজেপি তথা ভারতের শাসক দলকে চটাতে চায় না ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকটি উদাহরণ তুলে ধরে ওই প্রতিবেদনেও অভিযোগ তোলা হয়েছে, বিজেপি নেতাদের ঘৃণা-মন্তব্য মুছে ফেলতে চায় না মার্ক জুকারবার্গের সংস্থা।

 

 

Leave a Reply

error: Content is protected !!