Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা সরে যান, শাহিনবাগ নিয়ে সরব মনোজ তেওয়ারি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে এক মাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান করছেন মহিলারা। অনেকে শিশুও আছে তাঁদের সঙ্গে। বুধবার সকালে দিল্লির বিজেপি নেতা মনোজ তেওয়ারি অবস্থানরতদের উদ্দেশে ট্যুইট করে আবেদন জানিয়েছেন, আপনারা রাস্তা থেকে সরে যান।

অবস্থানরতদের আহ্বানের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছেন মনোজ তেওয়ারি তিনি বলেন, বিক্ষোভের জন্য লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়ছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশ নেই। তিনি আরও বলেন, এনআরসি নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান দেবেন না।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!