Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

গুলি করে মারার নিদান দিয়ে বিপাকে বিজেপি নেতা, জেলে যেতে পারেন দিলীপ ঘোষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের গুলি করে মারার নিদান দিয়ে বিপাকে দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করেছে তৃণমূল। এরপরই জল্পনা শুরু হয়েছে, তবে কি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জেলে ঢোকাতে চাইছে রাজ্য সরকার? জল্পনার আগুনে ঘি ঢেলেছেন খোদ কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

কারামন্ত্রী মন্তব্য করেছেন, ‛অবিলম্বে ওঁকে সংশোধনাগারে ঢোকানো উচিত। তারপর সংশোধন করে ওঁকে ফেরত পাঠানো হোক।’ কারামন্ত্রীর এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে নদিয়ার রানাঘাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়।

রানাঘাট থানার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার হাবড়াতেও দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতাদের অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ একাধিক মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। গুলি মন্তব্যের পর বিরোধীরা তো বটেই, নিজের দলেও প্রবল সমালোচনা মুখে পড়েছেন দিলীপ ঘোষ।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop CSS Igniter Brittany WordPress Theme CSS Igniter Business3ree WordPress Theme CSS Igniter BusinessTwo WordPress Theme CSS Igniter Coastline WordPress Theme CSS Igniter Corner WordPress Theme CSS Igniter Decorist WooCommerce Theme CSS Igniter Doberman WordPress Theme CSS Igniter El Greco WordPress Theme CSS Igniter Factum WordPress Theme CSS Igniter Flevr Woocommerce Theme