Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান, শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল ৫৩ বছর। গতকালই ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। সুস্থ হয়ে ‛আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হন ইনফেকশন নিয়ে।

মাত্র চার দিন আগে তাঁর মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি।

Leave a Reply

error: Content is protected !!