Thursday, February 12, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

করোনার মোকাবিলায় এক মিলিয়ন ডলার দান করলেন নেইমার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মিলিয়ন ডলার দান করলেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার। সূত্রের খবর, তাঁর দানের একটা অংশ ইউনিসেফকে দিয়েছেন নেইমার। বাকি অংশ দিয়েছেন বন্ধু ও ব্রাজিলিয়ান টিভির প্রেজেন্টার লুসিয়ানো হাকের চ্যারিটেবল ফান্ডকে। কিন্তু কাকে কত টাকা দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।

ফ্রান্সের প্যারিস সাঁ জারমাঁ ক্লাবের ফুটবলার নেইমার। তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় তৃতীয়। নেইমার এখন রয়েছেন রিওর বাইরে এক বিলাসবহুল ভিলায়। গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে বিচ ভলিবল কোর্টে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে সমালোচিত হতে হয়েছিল। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, কোয়রান্টিনেই রয়েছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!