Tuesday, March 3, 2026
ইতিহাসফিচার নিউজ

ভারতে একসময় চালু ছিল দশ হাজার টাকার নোট! জানেন কেমন দেখতে ছিল?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জানেন কী একসময় ভারতেই চালু ছিল ১০ হাজার টাকার নোট। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও গোটা ভারতেই এক সময় চালু ছিল এই নোট। এমনকী একবার বাতিল হওয়ার পর আবারও তা চালু করা হয়েছিল।

তখন ১৯৩৮ সাল, ভারতে তখন ইংরেজ শাসন। দেশ পরাধীন। ওই বছরই প্রথম কাগজের নোট ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাংক। প্রথম ছাপা শুরু হয় ৫ টাকার নোট। পরবর্তীতে সেই বছরেই নতুন ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোটও ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাংক। যদিও ১৯৪৬ সালে আচমকাই বাতিল করে দেওয়া হয় ১০০০ এবং ১০ হাজার টাকার নোটটি।

দেশ স্বাধীন হওয়ার পর ফের ১৯৫৪ সালে নতুন করে ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এরপর বাজারে আসে ৫০০০ টাকার নোটও। শেষপর্যন্ত অবশ্য ১৯৭৮ সালে এই পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট পুরোপুরি বাতিল হয়ে যায়।

 

Leave a Reply

error: Content is protected !!