Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজসম্পাদক সমীপেষুসম্পাদকীয়

প্রশ্ন করবেন না! মোদীর জনপ্রিয়তা বেড়ে যাওয়াটাই এই মুহূর্তে সব প্রশ্নের উত্তর

রাবিশ কুমার

শ্রমিকরা কেন পেটে ক্ষিদে নিয়ে হাঁটছে? শ্রমিকদের কেন বিনামূল্যে পরিবহন দেওয়া হল না? শ্রমিকদের কী হবে? মধ্যবিত্তদের বেতন কমে গেছে। তাদের সংসার কিভাবে চলবে? স্কুলের ফি – কীভাবে দেবে? বাড়ির ঋণ কীভাবে পরিশোধ করবে? প্রশ্নের তালিকা অনেক লম্বা, কিন্তু উত্তর একটাই। সব প্রশ্নের একটাই উত্তর।

এতদ্বারা জানানো যাচ্ছে যে, সার্ভেতে মোদীর জনপ্রিয়তা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। যখনই জনগণ সমস্যার মধ্যে তখনই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে যায়। একটি চ্যানেলে জরিপ করে, বিজয়ীকে আবারও জয়ী ঘোষণা করে।

টাইমস নাও একটি সার্ভে করেছে। এপ্রিলে ৭১ শতাংশ লোক কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের প্রধানমন্ত্রীর পদক্ষেপে খুশি। এরই মধ্যে মহামারি খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিন্তু চ্যানেলের সার্ভে বলছে এর মধ্যে মোদীর জনপ্রিয়তা ৭৯ শতাংশ বেড়েছে। ব্যর্থতা অনুমান করা যাচ্ছে, কিন্তু কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে প্রধানমন্ত্রীর রেটিং ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথমে এই চ্যানেল টুইট করে, তারপর মন্ত্রীরা সেই ট্যুইট রিট্যুইট করা শুরু করেন। মহামারি দ্রুত গতিতে ছুটছে। বহু রাজ্য এখনও টেস্টিংয়ের ক্ষেত্রে অনেক পিছিয়ে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রী ট্যুইট করেছেন যে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতিতে জনগণ খুশি।

রেলওয়ে দাবি করে প্রত্যহ ১ কোটি যাত্রী যাতায়াত করে, সেই রেল দশদিনে সাড়ে তিন লাখ শ্রমিককে গন্তব্যে পৌঁছে দিয়েছে। একদিনে ৩৫-৪০ হাজার শ্রমিককে পৌঁছে দিয়ে প্রশংসা কুড়োচ্ছেন রেলমন্ত্রী। ১৬ জন শ্রমিক রেলে কাটা পড়ে মারা গেল, দু’দিন পরে রেলমন্ত্রী ট্যুইট করছেন প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে গেছে।

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে যাওয়াটাই এই মুহূর্তে সব প্রশ্নের উত্তর। এই প্রশ্ন এখন উঠছে না যে, সাড়ে তিন লাখ শ্রমিকদের পৌঁছে দিয়ে রেলমন্ত্রী উল্লাস করছেন, কিন্তু যাঁরা টানা কয়েকদিন ধরে এই উত্তপ্ত মে মাসে পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করেছেন তাঁদের ব্যাপারে কি বলবেন রেলমন্ত্রী? যাঁরা নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ট্রাকে পণ্যের মতো চেপে যাচ্ছে। যে ট্রাকে তাঁরা পণ্য তুলে দিত, সেই ট্রাকে চেপে আজ তাঁরাই পণ্য হয়ে গেছে।

অর্থনীতি ভেঙে পড়েছে। বেকারত্ব বেড়েছে। জনগণের আর্থিক অবস্থা অন্ধকারের মধ্যে। মন্ত্রী খুশি যে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকেই জিডিপি হিসেবে ঘোষণা করা হোক। এই জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকবে। যখন আপনি আপনার জীবনের পিছন দিকে তাকাবেন, তখন দেখবেন আপনি ধীরে ধীরে সবক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন, তখন থালা বাজিয়ে মোদীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার আনন্দ উপভোগ করবেন।

Leave a Reply

error: Content is protected !!