দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আচ্ছে দিন! ক্ষমতায় আসার আগে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে একাধিবার আন্দোলন করেছিল বিজেপি। কিন্তু তারা ক্ষমতায় এসে আবার সবচেয়ে দাম বেরেছে তেলের। সমস্ত রেকর্ড ভেঙে শীর্ষে পৌঁছল পেট্রোল-ডিজেলের দাম। নতুন বছরের শুরুতেই তৃতীয়বারের মত বাড়ল পেট্রোল ডিজেলের দাম৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯২ টাকা। দেশের মধ্যে জ্বালানির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে মুম্বাইয়ে। আরবসাগর পারের শহরে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১ টাকা।
চেন্নাই (৮৭.১৮ টাকা), দিল্লি (৮৪.৪৫ টাকা), বেঙ্গালুরু ( ৮৭.৩০ টাকা) এবং হায়দরাবাদে (৮৭.৮৫ টাকা)-এও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হয়েছে পাল্লা দিয়ে। ডিজেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে।
প্রসঙ্গত, ২০১৮ সালে দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৪ টাকা৷ সেই দাম গত সপ্তাহেই পার হয়ে গিয়েছে৷ এবার দাম আরও বৃদ্ধি পেল৷ আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৩ পয়সা৷ তবে বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিত্তিতে এই দাম একেক রকম হয়েছে৷
























