Thursday, March 26, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

লালগোলায় জামাআতে’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

লা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিবাদাবাদ: বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করে থাকে ভারতের বৃহত্তর ইসলামী সংগঠন জামাআতে ইসলামি হিন্দ। এবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করল জামাআত।

লালগোলার সম্প্রীতি প্রিয় মানুষদের নিয়ে জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে এই আলোচনায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষ লক্ষনীয় ছিল। মানবীয় ঐক্যের অটুট বন্ধনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন, জামাআতে ইসলামি হিন্দের মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি মাস্টার মুত্তালিব সাহেব, প্রাক্তন জেলা নাজিম ও রাজ্য পরামর্শ পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাহেব, লাগবাগের রাধামাধব মন্দিরের শ্রী বিশ্বজিৎ রায় মহারাজ, লালগোলার শ্রী অরুণ কুমার জৈন(প্রিন্স), জেলা জামাআতের বিভাগীয় দায়িত্বশীল শামসুল আলম সাহেব, আব্দুস সামাদ সাহেব, জামাআতের ব্লক সভাপতি মাস্টার জাকির হোসেন প্রমুখ।

 

Leave a Reply

error: Content is protected !!