Sunday, August 16, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

সিডনিতে দ্বিতীয় ম্যাচেও লজ্জার হার বিরাটদের, ৫১ রানে জয়ী অস্ট্রেলিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিডনিতে দ্বিতীয় ম্যাচেও লজ্জার হার বিরাটদের। ভারতকে ৫১ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। টস জিতে রবিবারও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম উইকেটের জুটিতেই ১৪২ তুলে ফেলেন ওয়ার্নার–ফিঞ্চ। ওয়ার্নার করেন ৮৩। ফিঞ্চের অবদান ৬০। স্টিভ স্মিথ এদিনও শতরান করলেন। মাত্র ৬৪ বলে ১০৪ করেন তিনি। মারেন ১৪ টি চার ও ২ টি ছয়। ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে টানা তিন শতরান করলেন স্টিভ স্মিথ।

ম্যাচে ফেরা যাক। গ্লেন ম্যাক্সওয়েল এদিনও দুর্দান্ত। মাত্র ২৯ বলে করলেন অপরাজিত ৬৩। ইনিংসে রয়েছে ৪ টি চার ও ৪ টি ছয়। আর লাবুশানে করলেন ৭০। অস্ট্রেলিয়ার প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানই রান করলেন। ৫০ ওভারে ৩৮৯/‌৪ তুলেছিল অস্ট্রেলিয়া।
ভারতীয় বোলিং নিয়ে বলার কিচ্ছু নেই। প্রথম ম্যাচের মতোই জঘন্য ও ছন্নছাড়া। তবে ভাল খবর দীর্ঘদিন পর বল করলেন হার্দিক পান্ডিয়া। পেলেন স্মিথের উইকেটও।

জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভাল করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারানোটাই হারের কারণ হয়ে দাঁড়াল। তার উপর পাহাড়প্রমাণ লক্ষ্য। বিরাট (‌৮৯)‌ চেষ্টা করেছিলেন। লোকেশ রাহুলও (‌৭৬)‌ এদিন রান পেলেন। কিন্তু বাকিরা সেভাবে রান পেলেন কই। অসি বোলারদের মধ্যে প্যাট কামিন্স পেলেন ৩ উইকেট। ২ টি করে উইকেট পান জোস হ্যাজলেউড ও অ্যাডাম জাম্পা। ভারত শেষ অবধি তোলে ৩৩৮/‌৯।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop PhysioZen – Chiropractor & Physiotherapy Wellness WordPress Theme Piaf – Vue Admin Template Picante | Restaurant WordPress Picard – vCard & Resume WordPress Theme Piccaso – Photography Elementor Template Kit Picko – Clean Portfolio WordPress Theme Piclo – Digital Agency WordPress Theme Piclove – Blog & Photos Download WordPress Theme Pictech – Saas & Startup WordPress Theme Pila - Hotel & Resort Elementor Template Kit