Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ‍্যের ছাড়পত্র না মেলায় দিল্লি যাচ্ছেন না, সোমবার নবান্নেই থাকছেন আলাপন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একের পর এক বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে কেন্দ্র ও রাজ‍্যের মধ্যে। এবার রাজ‍্যের মুখ‍্যসচিব আলাপন বন্দ‍্যোপাধ‍্যায় কে কেন্দ্র সরকারের দিল্লিতে বদলি নিয়ে উত্তাল রাজ‍্যের রাজনীতি। সম্ভবত দিল্লি যাচ্ছেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে এক চিঠি পাঠিয়ে কেন্দ্রের তরফে সোমবার সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে তলব করা হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তবে রাজ্য সরকারের তরফে ‘রিলিজ’ না পাওয়ায় নর্থ ব্লকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকে যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে থাকতে চলেছেন আাপন। এদিকে কেন্দ্র বদলির চিঠি ফেরত নেয়নি। তাই এই আবহে আলাপনের বদলি কাণ্ডে পরবর্তীতে কী হয়, তা দেখতে মুখিয়ে সবাই।

জানা গিয়েছে, নবান্নের তরফে দিল্লি যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, সেই ক্ষেত্রে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও থাকতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটের সময় ইয়াস নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ ছয় মাস বাড়ানোর আবেদন জানায় রাজ্য সরকার। কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। কেন্দ্র সেই আবেদন অনুযায়ী ৩ মাসের মেয়া বৃদ্ধির অনুমতি দিয়ে ২৪মে সম্মতির চিঠি পাঠিয়েছিল নবান্নে। কিন্তু কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকের পরই পাল্টে যায় গোটা পরিস্থিতি। শুক্রবার রাতেই কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়, সোমবার সকাল ১০টার মধ্যেই আলাপনকে নর্থ ব্লকের কর্মীবৃন্দ মন্ত্রকে গিয়ে দেখা করতে হবে। কিন্তু নর্থ ব্লক নয়, আলাপন সোমবার নবান্নেই যাচ্ছেন বলে সূত্রের খবর।

 

Leave a Reply

error: Content is protected !!