Tuesday, March 24, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

১৯ তারিখ অনেক কথা বলব! রামনগর আরএস ময়দানের মেগা শো’র আগে বললেন শুভেন্দু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব আরও প্রকট হল। শনিবার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির এলাকায় বন্ধুমহল ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু। এদিন মঞ্চে উঠে বার্তা দিলেন সকলের পাশে আছেন। তিনি বলেন, ‘‌ভাল সময়ে কম আসি। খারাপ সময়ে শুভেন্দু কিন্তু পাশে থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত জনগণের মধ্যে থেকেই এদিন রামনগর নিয়ে কিছু বলতে অনুরোধ করা হয় শুভেন্দুকে। তখন তিনি তাঁর পরবর্তী বড় কর্মসূচির স্থান–কাল–পাত্র ঘোষণা করেন। তিনি জানান, ‘‌১৯ নভেম্বর, বৃহস্পতিবার রামনগর আরএস ময়দানে আমার একটি মেগা শো আছে।’‌ এদিন সকলকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে শুভন্দু বলেন, ‘‌ওখানে অনেক কথা বলব। অনেক সময় থাকবে হাতে। অনেক কথা বলার সুযোগ পাব।’

 

Leave a Reply

error: Content is protected !!