Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির ঘটনায় কাঠগড়ায় শুধু তাহির কেন, তাঁর নামের জন্য? প্রশ্ন তুলে ট্যুইট জাভেদ আখতারের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আপ নেতা তাহির হোসেনের নামে এফআইআর দায়ের হওয়ায় বেজায় চটেছেন বলিউড সংগীতকার জাভেদ আখতার। ঘটনাচক্রে তাঁর নাম ‘তাহির’ হওয়ার কারণেই কি তিনি বলির মুখে পড়লেন? এমনই প্রশ্ন তুলেছেন জাভেদ।

নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে তিনি বলেন, ‛কত লোক মারা গিয়েছে, কত জন আহত হয়েছে, কত বাড়ি জ্বলেছে, কিন্তু পুলিশ শুধু এক জনের বাড়িতে হানা দিয়েই সিল করেছে। ঘটনাচক্রে তাঁর নামটি তাহির। দিল্লি পুলিশের এমন দক্ষতাকে সাধুবাদ জানাতে হয়।’

উল্লেখ্য, বুধবার ২৬ বছরের অঙ্কিত শর্মার পচা-গলা দেহ চাঁদবাগের একটি নর্দমা থেকে উদ্ধার হয়। অন্যদিকে বৃহস্পতিবারই একটি ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আপ নেতা। তবে তার কয়েক ঘণ্টা পরেই তাহির হুসেনের বিরুদ্ধে অঙ্কিতকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!