দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়া তাঁর বই ‘লেট মি সে ইট নাও’-তে ২৬/১১ হামলার ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরেছেন। কাসভের হাতে বাঁধা লাল তাগার আসল উদ্দেশ্যও সামনে এনেছেন তিনি। রাকেশের বইতে দাবি করা হয়েছে, কাসভের পরিচয়পত্রে নাম লেখা হয়েছে সমীর দীনেশ চৌধুরী। বানানো হয়েছে হায়দরাবাদের অরুণোদয় কলেজের ছাত্র। হাতে মোটা করে বাঁধা লাল তাগা। ধর্ম নিয়ে কোনও সন্দেহই নেই। ২৬/১১ মুম্বই হামলায় মৃত্যু হলে মহম্মদ আজমল আমির কাসভের এই পরিচয়ই হত।
কাসভের সঙ্গে যে দশ জঙ্গি সেদিন হামলা চালিয়েছিল তাদের প্রত্যেককেই সাজানো হয়েছিল কলেজছাত্র হিসেবে। পরিচয়পত্রে লেখা ছিল ভারতীয় ও হিন্দু। মহারাষ্ট্রে শিনা বরা কাণ্ডে তদন্তের দায়িত্বে ছিলেন রাকেশ মারিয়া। নিজের বইতে তিনি লিখেছেন, মারিয়া বলেছেন, কাসভ বিশ্বাস করত ভারতের মসজিদগুলিতে মুসলিমদের নমাজ পড়তে দেওয়া হয় না। জেলবন্দি থাকার সময় দিনে যে পাঁচবার আজান সে শুনত, সেটা নাকি ছিল তার ভ্রম। বহুদিন পর্যন্ত এই বিশ্বাস নিয়েই ছিল কাসভ। পরে শহরের ব্যস্ত মোড়ে একটি মসজিদে নিয়ে গিয়ে তাকে দেখানো হয় সত্যিটা ঠিক কী।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps



















