Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

রেশনে দেওয়া হবে পেঁয়াজ, তাও মাত্র ৫৯ টাকায়! রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা মমতা সরকারের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়া হবে। সপ্তাহে মাথা পিছু এক কেজি পেঁয়াজ মিলবে। রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করল মমতা সরকার। জানা গিয়েছে সোমবার থেকেই রাজ্যে রেশন দোকানে মিলবে কম দামের পেঁয়াজ। অনেকেই রাজ্যের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

রাজ্যের ৯৩৫টি রেশন দোকানে সস্তার পেঁয়াজ মিলবে বলে রবিবার জানালেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এর আগে সরকারের তরফে ঠিক করা হয়েছিল কিছু দোকানের মাধ্যমে সস্তায় পেঁয়াজ দেওয়া হবে। বর্তমানে কলকতা-সহ রাজ্যে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!