Saturday, August 15, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মায়ের রক্তে রঞ্জিত এবার ত্রিপুরা, দুমাস ধরে আটকে রেখে চলল গণধর্ষণ, শেষে জ্বালিয়ে দেওয়া হল দেহ

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হায়দরাবাদ, মালদা, উন্নাও-এর পর প্রায় একই ধরণের ঘটনা ঘটল ত্রিপুরায়। দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার এলাকায় ১৭ বছরের এক তরুণীকে তাঁর প্রেমিক ও বন্ধুরা মিলে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে ও তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

নির্যাতিতার পরিবারের অভিযোগ তরুণীর প্রেমিক হিসেবে পরিচিত অজয় রুদ্রপাল ও তার মা নির্যাতিতাকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল। কিন্তু তার পরিবার ১৭ হাজার টাকার বেশি দিতে পারেনি। এরপরই শনিবার প্রচন্ড রাগে তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেয় অজয়। জানা গিয়েছে, দীপাবলির পর অজয়ের সঙ্গে বিয়ে করার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন ওই তরুণী।

গুরুতর অবস্থায় হাসপাতালে পৌঁছনোর পরও ওই তরুণী বেঁচে ছিল। তরুণীর মায়ের কথায়, মেয়ের মুখ থেকেই তিনি জানতে পারেন, গত দুই মাস ধরে লাগাতার ধর্ষণ ও পাশবিক অত্যাচারের শিকার হয়েছে তার মেয়ে। এদিকে নির্যাতিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ ত্রিপুরার এসপি জল সিং মিনা জানিয়েছেন, তাদের গ্রেফতার করে শান্তিবাজার থানায় আনা হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Helax – Tech Startup WordPress Theme HelFan – Charity and Nonprofit Elementor Template Kit Heli – Minimal Creative Black and White WordPress Theme Helion – Creative Portfolio Elementor Template Kit Helium: WordPress Full Screen Menu Helix – Yoga Club Calendar WordPress Theme Hellix - Modern Architecture & Interior Design WordPress Theme Hello Friday – Elegant Lifestyle Blog Theme Helmets – WordPress Theme for Handyman Helpass – Charity WordPress Theme