Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

করোনা টেস্টে নেগেটিভ না হলে মুসলিম রোগী ভর্তি নেব না, কাগজে বিজ্ঞাপন দিল হাসপাতাল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার টেস্ট ছাড়া হাসপাতালে কোনও মুসলিম রোগী বা তার আত্মীয়দের ঢুকতে দেওয়া হবে না। করোনা টেস্টে নেগেটিভ আসতে হবে। তবেই মিলবে ভর্তির ছাড়পত্র। উত্তরপ্রদেশের মেরঠের একটি হাসপাতাল একটি আঞ্চলিক পত্রিকায় এমনই বিজ্ঞাপন দিয়েছে।

মেরঠের ওই ক্যান্সার হাসপাতালটি এহেন বিজ্ঞাপন দেওয়ায় গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। ওই বিজ্ঞাপন প্রকাশের পরই হাসপাতালটির বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। মনে করা হচ্ছে দিল্লির তবলীগ জামাত থেকে করোনা ছড়ানোর খবরের প্রতিফলন ঘটেছে মেরঠের দ্যা ভ্যালেন্টিস ক্যান্সার হাসপাতালের বিজ্ঞাপনে। কেননা জামাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে হাসপাতালটির বিজ্ঞাপনে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!