Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিক্ষোভের আবহেই শহরে পা রাখলেন মোদী, পদ্ম দিয়ে স্বাগত জানালেন ফিরহাদ হাকিম

ছবি : এএনআই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিক্ষোভের আবহেই কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ঠিক ৪টার সময়ে দমদমে নামেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিং, বিজেপি নেতা মুকুল রায় ও রাহুল সিনহা।

প্রধানমন্ত্রীকে পদ্ম দিয়ে স্বাগত জানান ফিরহাদ। দমদম থেকে চপারে করে রেসকোর্স পর্যন্ত যান মোদী। সেখান থেকে গাড়িতে রওনা দেন রাজভবনের উদ্দেশে। এদিকে শনিবার সকাল থেকেই কলকাতার জায়গায় জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক সংগঠন।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!