Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ছত্তীসগড়ের স্থানীয় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি, সব আসনেই বিপুল জয় কংগ্রেসের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত লোকসভা নির্বাচনে ছত্তীসগড়ে ব্যাপক জয় পেয়েছিল বিজেপি। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও বিজেপির লোকসভায় সফলতা দেখে মনে হচ্ছিল কংগ্রেস চাপে পড়ে যাবে। কিন্তু সব জল্পনা উড়িয়ে সেই রাজ্যের স্থানীয় নির্বাচনে আবার বিপুল ভাবে জিতল কংগ্রেস। যদিও মেয়র বা চ্যেয়ারম্যানের নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন না। বিভিন্ন পৌর নিগম আর পুরসভার নির্বাচিত কাউন্সিলররা এই ভোট দেন।

রাজ্যের দশটি পৌরনিগমেরই মেয়র পদে জিতেছে কংগ্রেস। এ ছাড়া বিভিন্ন পুরসভার চেয়ারম্যান পদেও জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। তবে এর মধ্যে তিনটে পৌরনিগম যথাক্রমে জগদলপুর, চিরমিরি আর অম্বিকাপুরে একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। বাকি সাতটিতে নির্দলদের সমর্থনে ক্ষমতা দখল করেছে রাজ্যের শাসক দল। যে নির্বাচিত কাউন্সিলররা ভোট দিয়েছেন, তারা গত বছর ২১ ডিসেম্বর সাধারণ ভোটারের ভোটেই নির্বাচিত হয়েছিলেন।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Devicer – Electronics, Mobile & Tech Store WordPress Theme Devita – Multipurpose Theme for WooCommerce DevKit – Flutter UI Kit Devon – Model Agency Directory WordPress Theme Dewok – Digital Agency Template Kit Dexfly Drone & Aerial Photography Elementor Template Kit Dexfolio – Creative Portfolio & Agency WordPress Theme Dexico – Apartment Rent Elementor Template Kit Dexnie – Personal Portfolio Elementor Template Kit Deyliv – Food Delivery App Elementor Template Kit