Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ছোটবেলায় কুমির ধরতেন, এখন রাইফেল! মোদীকে নিয়ে রসিকতা সোশ্যাল মিডিয়ায়

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের লখনউতে চলছে পাঁচদিনের প্রতিরক্ষা এক্সপো। সেখানেই যোগ দিয়ে হাতে অ্যাসল্ট রাইফেল তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো তাক করে ধরেন সেটি। পিছনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখে তখন চওড়া হাসি।

অত ভারী একটা অ্যাসল্ট রাইফেল ধরা দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার হাতে অস্ত্র তুলে নিলেন না। বরং এই নিয়ে সর্বসমক্ষে মোট ১১ বার। মোদীর সেই রাইফেল ধরা ছবি নিয়েই আলোড়ন উঠল নেটপাড়ায়।

অনেকেই বলছেন, ৫৬ ইঞ্চি ছাতি যাঁর, তাঁর কাছে এ তো জলভাত। অনেকেই আবার মজার সুরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ছোট বেলায় যে হাতে কুমির ধরতে পারে, বড় হয়ে একটা রাইফেল ধরবে, এতে আর আশ্চর্যের কী?

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!