দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংসের মামলার অন্যতম অভিযুক্ত নির্মোহী আখড়ার মোহন্ত নৃত্যগোপাল দাসকে রাম মন্দির ট্রাস্টের সভাপতি হিসেবে বেছে নিল নরেন্দ্র মোদী সরকার। তবে এই নিযুক্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রাথমিকভাবে তাঁকে ট্রাস্ট বোর্ডে রাখা না হলেও পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র।
মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রকে ‛ভবন নির্মাণ সমিতি’-র চেয়ারম্যান পদে বসানো হয়েছে। এছাড়াও ট্রাস্টের সাধারণ সম্পাদক পদে বেছে নেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি চম্পত রাইকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পুনের গুরু গোবিন্দদেব গিরি। নৃপেন্দ্র মিশ্রের তত্ত্বাবধানে থাকা কমিটি রিপোর্ট দিলেই কাজ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps



















