Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

উলোট পুরান, পৌষ বিদায়ের আগেই বিদায় শীত, হু হু করে বাড়ছে তাপমাত্রা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এ যেন উলোট পুরান। পৌষ বিদায়ের আগেই এবছর উধাও শীত। হু হু করে বাড়ছে তাপমাত্রা। গতকালের চেয়ে আজ আরও চড়ল পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও কয়েকদিন এই ধরনেরই তাপমাত্রা বজায় থাকবে। সংক্রান্তিতেও এবার আর সেরকম হাড়কাঁপানো ঠান্ডা না টের পাওয়ার সম্ভাবনা-ই বেশি।

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা সর্বাধিক ৫ ডিগ্রি কমতে পারে।

 

Leave a Reply

error: Content is protected !!